Monday, September 21, 2026

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Monday, September 21, 2026
Bengal Mirror
LatestWest Bengal

রাজ্যে মোট ৯ ডেপুটি এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকের বদলি

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ২ এসিপি, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ১ এসিপি সহ রাজ্য পুলিশের মোট ৯ ডেপুটি এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকের বদলি নির্দেশ জারি করা হয়েছে।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি মানবেন্দ্র দাসকে জলপাইগুড়িতে ডেপুটি এসপি ডিআইবি ও ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় কে ঝাড়গ্রামের ডেপুটি এসপি, ডিআইবি করা হয়েছে। এদিকে সৌরভ চৌধুরিকে ডেপুটি এসপি ডি এন্ড টি,(পূর্ব বর্ধমান ) থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এসিপি করা হয়েছে। হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় কে স্টেট আর্মড পুলিশের ১০ নং ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট থেকে জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আইবি করা হয়েছে।

এদিকে অরিন্দম পাল চৌধুরী কে ব্যারাকপুর কমিশনারেটের এসিপি থেকে জলপাইগুড়ি ডেপুটি এসপি ট্রাফিক করা হয়েছে। পার্থ রঞ্জন মন্ডলকে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এসএসএফ ব্যাটেলিয়ান থেকে ব্যারাকপুর কমিশনারেটের এসিপি করা হয়েছে। সায়মন তামাংকে জলপাইগুড়ির ডেপুটি এসপি ডিআইবি থেকে স্টেট আর্মড পুলিশের ১০ নং ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট করা হয়েছে। বীরেন্দ্র কুমার পাঠককে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পিটিএস সালুয়া থেকে ডেপুটি এসপি ডি এন্ড টি,(পূর্ব বর্ধমান ) করা হয়েছে। দেবাশীষ দাস কে জলপাইগুড়ির ডেপুটি এসপি ট্রাফিক থেকে জলপাইগুড়ির ডেপুটি এসপি, ডি ই বি করা হয়েছে।

দেখুন পুলিশ আধিকারিকদের তালিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *