BARABANI-SALANPUR-CHITTARANJAN

জৈন মহাসংঘ এর তরফে শ্রদ্ধার সাথে মহাবীর জয়ন্তী পালন করা হলো সালানপুরে

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর ব্লকে সরাক প্রাচীন জৈন মহাসংঘ এর তরফে শ্রদ্ধার সাথে মহাবীর জন্ম জয়ন্তী পালন করা হলো সালানপুরে।ভগবান মহাবীরের জন্ম জয়ন্তী উপলক্ষ্যে সালানপুর ব্লকের আছড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হল। শোভাযাত্রায় জৈন ও সরাক ধর্মাবলম্বী মহিলা পুরুষ সহ ছোট ছোট শিশুরাও যোগ দেয় । মঙ্গলবার সলানপুর ব্লকের আছড়া দুর্গা মন্দির প্রাঙ্গন থেকে এই শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রা রূপনারায়ণপুর ডাবর মোড় হয়ে রূপনারায়নপুর গ্রাম পরিক্রমা করে রূপনারায়নপুর জৈন মন্দির হয়ে পুনরায় আছড়া নবনির্মিত মন্দির প্রাঙ্গনে আসে ।
সেখানে শান্তি নাথ স্বামী ভগবান জির নবনির্মিত মন্দিরের নির্মাণ কাজের সূচনা হয় ।এবং সকল ভক্তদের প্রসাদ বিতরন করা হয় ।
এদিন কমিটির সভাপতি হারাধন মাজি,সম্পাদক সন্দীপ মাজি ,অভিজিৎ মন্ডল,চিত্তরঞ্জন মাঝি, পরীক্ষিত মাঝি,দেবাশীষ মাঝি সহ অনেকে উপস্থিত ছিলেন ।


শোভাযাত্রা কমিটির পক্ষে সন্দীপ মাজি জানান, আজ ২৪ তীর্থঙ্কর মহাবীর স্বামী জন্ম জয়ন্তী উপলক্ষে সারা দেশ জুরে প্রতি বছরের মত এ বছরও শোভা যাত্রা বের হয়েছে তবে আজকের শুভ দিনে সালানপুর ব্লকে শান্তি নাথ স্বামী ভগবান এর মন্দির নির্মাণ কাজের সূচনা হল এবং এই বছর প্রথম সরাক সমাজের তরফে মন্দির নির্মান এর আগে একটি শোভাযাত্রা বের করা হয় যেটি রূপনারায়ণপুর গ্রাম সহ বিভিন্ন জায়গা পরিক্রমা করে ।
জন্মজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে এই শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন মহাবীরের ছবি নিয়ে এই শোভাযাত্রা শহর পরিক্রমা কালে মহিলাদের পাশাপাশি ছোট ছোট শিশুদের উপস্থিত ছিল যথেষ্ট।এদিন এই শোভাযাত্রা পরিক্রমা কালে রাস্তার দু’ধারে দাঁড়িয়ে মানুষ দেখেন ।শোভাযাত্রা কি ঘিরে যাতে কোনরকম অশান্তির না হয় সেদিকে লক্ষ্য রেখে রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশি নিরাপত্তাও ছিল যথেষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *