দশমীর রাতে অন্ডাল ফ্লাইওভারে দুর্ঘটনা, চারচাকা গাড়ি উল্টে আহত ৬
*বেঙ্গল মিরর, অন্ডাল, রাজা বন্দোপাধ্যায়ঃ* দশমীর গভীর রাতে ঠাকুর দেখতে যাওয়ার পথে দুর্ঘটনা। অন্ডাল মোড় ফ্লাইওভারের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি সাদা স্করপিও গাড়ি। বুধবার গভীর রাত আনুমানিক তিনটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে । গাড়িতে থাকা ছয়জনের মধ্যে চারজন গুরুতর আহত হন। তাঁদের দ্রুত দুর্গাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।













বাকি দু’জনের সামান্য চোট লেগেছে বলে জানা গিয়েছে। অন্ডাল থানা ও অন্ডাল ট্রাফিক পুলিশের তৎপরতায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গেছে, এই চারচাকা গাড়িটি আসানসোল থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ।

