আসানসোল – দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ৪ ফাঁড়ি ইনচার্জ সহ ১৩ জন এসআই রদবদল
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ৪ ফাঁড়ি ইনচার্জ সহ ১৩ জন এসআইকে বদলি করা হয়েছে৷ আসানসোল – দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ৪ টি ফাঁড়ির ইনচার্জ সহ ১৩ জন সাব-ইন্সপেক্টরকে বদলি করার নির্দেশ জারি করা হয়েছে। রাজীব ভট্টাচার্যকে সাঁকতোরিয়া ফাঁড়ির ইনচার্জ করা হয়েছে, অজয় বাগকে সাঁকতোরিয়া ফাঁড়ির ইনচার্জ থেকে রানিগঞ্জ থানায় পাঠানো হয়েছে। জাহাঙ্গিরি মহল্লা ফাঁড়ির ইনচার্জ কার্তার সিংকে সিটি সেন্টার ফাঁড়ির ইনচার্জ করা হয়েছে।













অন্যদিকে উৎপল ঘোষালকে সিটি সেন্টার ফাঁড়ির ইনচার্জ থেকে দুর্গাপুর থানায় পাঠানো হয়েছে। বিজন সমাদ্দারকে ডিডি থেকে সরিয়ে মালনদীঘি ফাঁড়ির ইনচার্জ নিয়োগ করা হয়েছে। বুদ্ধদেব গায়েনকে মালনদীঘি ফাঁড়ি ইনচার্জ থেকে সরিয়ে ফরিদপুর থানায় পাঠানো হয়েছে। ডিডি থেকে সুশোভন ব্যানার্জীকে জাহাঙ্গিরি মহল্লার টিওপি ইনচার্জ হিসেবে নিযুক্ত করা হয়েছে।

- ईसीएल की जमीन पर अवैध निर्माण पर चला बुलडोजर, टीएमसी नेता विनोद नोनिया के कथित कार्यालय को किया ध्वस्त
- ECL-এর জমিতে অবৈধ নির্মাণ, তৃণমূল নেতা বিনোদ নোনিয়ার কথিত কার্যালয়ে বুলডোজার
- আসানসোল থেকে পূর্ব রেলের পরিবেশ-কেন্দ্রিক ” গ্রিন লেগাসি মিশন” র সূচনা
- गिरफ्तार टीएमसी के दो नेताओं को गांव में घुमाकर कराई गई तलाशी
- দুর্গাপুর ইএসআই হাসপাতালে রোগীর মৃত্যু নার্সদের বিরুদ্ধে দুর্ব্যবহার ও গাফিলতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন


