আসানসোলে দুই দল যুবকের মধ্যে কোন্দল, ধুন্ধুমার পরিস্থিতি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশাল পুলিশ বাহিনী
বেঙ্গল মিরর, আসানসোল: রবিবার রাত আটটা নাগাদ আসানসোলের হটন রোড সংলগ্ন মাস্টারপাড়া এলাকায় একটি ক্লাবকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। সূত্র মারফত জানা গিয়েছে ওই ক্লাবকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই চাপা অশান্তির পরিবেশ ছিল। রবিবার সন্ধ্যায় ক্লাবকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছে যাতে ওই দুই পক্ষের মধ্যে গন্ডগোল হাতাহাতির পর্যায়ে চলে যায়। হটন রোড মাস্টার পাড়া মোড় অবরুদ্ধ হয়ে পড়ে।














খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি সেন্ট্রাল কুলদীপ সোনেওয়ালের নেতৃত্বে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। মোতায়েন করা হয় র্যাফ, কমব্যাট ফোর্স । পুলিশের তৎপরতায় কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকায় পুনরায় কোনো অশান্তি যাতে না হয় তার জন্য এলাকায় পুলিশের টহল মোতায়েন রয়েছে। তদন্তে নেমে পুলিশ দুটি বাইকও উদ্ধার করেছে। বাইক দুটির মালিকের সন্ধান করছে পুলিশ।
- परकीय संबंध के आरोप को लेकर रानीगंज में तनाव पश्चिम बर्दवान जिला परिषद के सभाधिपति के घर पर प्रदर्शन और तोड़फोड़, हालात संभालने पहुंची पुलिस
- পরকিয়ার অভিযোগকে ঘিরে উত্তপ্ত রানিগঞ্জ পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতির বাড়িতে বিক্ষোভ ভাঙচুর, পরিস্থিতি সামলাতে পুলিশ
- ठंडे पेय के पैकेट में निकले कीड़े! स्ट्रॉ अटकते ही खुला ‘राज’, जामुड़िया के शादी समारोह में हड़कंप
- ঠান্ডা পানীয়ের প্যাকেটে পোকা ! স্ট্র আটকাতেই ফাঁস ‘রহস্য’! জামুড়িয়ার বিয়েবাড়িতে চাঞ্চল্য
- एक वर्ष तक धमकाकर शारीरिक संबंध बनाने का आरोप कुल्टी में युवक गिरफ्तार


