বাল্যবিবাহ ও সাইবার অপরাধ রুখতে সচেতনতা শিবির
*বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, দুর্গাপুর:* বাল্যবিবাহ, শিশু নির্যাতন, শিশু সুরক্ষা ও সাইবার অপরাধ সম্পর্কে পড়ুয়াদের সচেতন করতে বুধবার অন্ডাল থানার উদ্যোগে উখড়া পিজি বালিকা বিদ্যামন্দিরে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় । শিবিরে উপস্থিত ছিলেন সিআই (বি) দুর্গাপুর সুমন ঘোষ, দুর্গাপুর মহিলা থানার ওসি রূপালী দাস ব্যানার্জি, অন্ডাল থানার ওসি প্রীতম পাল এবং উখড়া ফাঁড়ির আইসি তন্ময় দে ।













শিবিরে অল্পবয়সী পড়ুয়াদের বিভিন্ন ধরনের প্রতারণা ও অপরাধের ফাঁদ সম্পর্কে সতর্ক করা হয় । অভিভাবকদের মতে, অজ্ঞতার কারণে অনেক সময় বালিকারা প্রতারণার শিকার হন । তাই তাঁদের নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে এ ধরনের শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

