হাইড্রা নয়, দুর্গাপুরের দামোদর নদীতে আধুনিক হাইড্রোলিক পদ্ধতিতে প্রতিমা বিসর্জন
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* হাইড্রার বদলে আধুনিক হাইড্রোলিক পদ্ধতিতে দুর্গাপ্রতিমা বিসর্জন হলো। বুধবার দশমীর দিন থেকেই দুর্গাপুরের দামোদর নদীর ঘাটে শুরু হয়েছে প্রতিমা বিসর্জন পর্ব। প্রশাসনের প্রতিমা বিসর্জনে নতুন এই প্রযুক্তির ব্যবহার নজর কেড়েছে বিসর্জন দিতে বা দেখতে আসা দর্শনার্থীদের।আধুনিক হাইড্রোলিক ব্যবস্থার মাধ্যমে প্রতিমা বিসর্জনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ঘাটে উপস্থিত মানুষজন ও পুজো উদ্যোক্তারা।













তাঁদের মতে, এই পদ্ধতিতে বিসর্জন প্রক্রিয়া আরও আধুনিক ও সুসংগঠিতভাবে সম্পন্ন করার সুযোগ রয়েছে।অন্যদিকে, বিসর্জন পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে ঘাটে কড়া নজরদারি চালায় কোক ওভেন থানার পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তা বজায় রাখতে সতর্ক রয়েছেন পুলিশ আধিকারিক ও কর্মীরা। বুধবারের পাশাপাশি বৃহস্পতিবার একাদশীর দিনও প্রতিমা বিসর্জন করা হয়।

