Friday, September 11, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Friday, September 11, 2026
Latest:
Bengal Mirror
BARABANI-SALANPUR-CHITTARANJAN

রূপনারায়নপুরে বাড়িতে হানা পুলিশের উদ্ধার প্রচুর মদের বোতল, গ্রেপ্তার এক

বেঙ্গল মিরর, কাজল মিত্র:-রূপনারায়ানপুর পুলিশের বড়সড় সাফল্য।গোপন সূত্রে খবর পেয়ে বুধবার দিন রূপনারায়ানপুর পুলিশ আধিকারিক মইনুল হকের নেতৃত্বে টিম গঠন করে সালানপুর ব্লকের আল্লাডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডোমদোহা এলাকায় এক বাড়িতে হানা দেয়।সেই বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় এক হাজার দেশি ও বিদেশি মদের বোতল।তাছাড়া ওই বাড়ি থেকে গ্রেপ্তার হয় চন্দন দাস(২৫) নামক এক যুবক।

জানা যায় ধৃত যুবকের বাড়ি ঝাড়খণ্ডের মেহিজামে। সে ওই বাড়ি থেকে অবৈধ মদের ব্যবসা চালাতো।তবে বাড়ির আসল মালিকের খোঁজ শুরু করেছে পুলিশ।তবে জানা গেছে এই বাড়ির মালিক ঝাড়খণ্ডের বাসিন্দা।পুলিশ সেই ব্যক্তির খোঁজ শুরু করেছে জোর কদমে।তবে সূত্র মারফত জানা যায় এই বাড়িতে অবৈধ মদ জমায়ত করে ভিন্ন রাজ্যে পাচার করা হতো।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *