আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ কার্যালয়ে ১০০ দিনের মজুরি দেওয়ার অনুষ্ঠান
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল আদালত চত্বরে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে ১৫ জন মহিলাকে ১০০ দিনের কাজের মজুরি দেওয়া হয়। এই অনুষ্ঠানের উদ্যোক্তা পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন।
এদিনের উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, সহসভাধিপতি, বিষ্ণুদেও নুনিয়া, অতিরিক্ত জেলাশাসক প্রশান্তরাজ শুক্লা সহ অন্যান্য আধিকারিক ও জেলা পরিষদের সদস্য ও সদস্যারা।














এদিন গোটা এলাকার মানুষের মধ্যে প্রচারের জন্য দুটি ট্যাবলোর উদ্বোধন করা হয়। সবুজ পতাকা দেখিয়ে ট্যাবলো দুটির উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্যরা। এছাড়া এদিন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের একটি ওয়েবসাইট চালু করা হয়। এই প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি বলেন, রাজ্য সরকার যে মানুষের কথা সবসময় ভাবে, এটি তার সবচেয়ে বড় প্রমাণ।
- কুলটিতে সার্ভিস রোডে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, জখম চালক ও খালাসি
- शिक्षा सबसे शक्तिशाली साधन है, धन-दौलत नहीं: प्रो. डॉ. रफीद अली
- जामुड़िया नगरपालिका के पूर्व वाइस चेयरमैन एवं माकपा नेता का निधन
- প্রয়াত জামুড়িয়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান সিপিএম নেতা
- अंडाल में राष्ट्रीय राजमार्ग के ओवरब्रिज पर बड़े हादसे से बचाव, ट्रक के पीछे चारपहिया वाहन ने मारी जोरदार टक्कर चालक घायल


