Wednesday, October 7, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, October 7, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

আসানসোলের রেলপারে ৩০ লক্ষ টাকার উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেয়র

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ  আসানসোল পুরনিগমের ২৬ নম্বর ওয়ার্ডের আব্দুল কালাম আজাদ ফ্রি প্রাথমিক স্কুলে কম্পিউটার রুম নির্মাণে ভিত্তিপ্রস্তর করেন মেয়র বিধান উপাধ্যায়। মঙ্গলবার এই উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, বোরো চেয়ারম্যান উৎপল সিনহা, স্কুলের প্রধান শিক্ষক , অন্যান্য শিক্ষক ও পড়ুয়ারা উপস্থিত ছিলেন। আব্দুল কালাম আজাদ ফ্রি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার রুম নির্মাণে ব্যয় হবে ১১,৯০,৯৫৭ টাকা।


মেয়র বিধান উপাধ্যায় এদিন এই কাজের শুভারম্ভ করে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। তার আদর্শ অনুসরণ করে আসানসোল পুরনিগম দ্রুত গতিতে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে।  বিশেষ করে শিক্ষাক্ষেত্রে উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই কারণেই এই স্কুলে কম্পিউটার রুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

তিনি আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুসরণ করে আসানসোল পুরনিগম আগামী দিনেও এইভাবে উন্নয়ন কাজ চালিয়ে যাবে। ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বলেন, আসানসোল পুরনিগম মেয়র বিধান উপাধ্যায়ের নেতৃত্বে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুসরণ করে, প্রতিটি ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ করার জন্য সর্বদা চেষ্টা করে যাচ্ছে। তিনি বলেন,  এই প্রাথমিক স্কুলে কম্পিউটার শিক্ষা শুরু করার কথা ভাবা হয়েছিলো।  অত্যন্ত আনন্দের বিষয় যে কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। এদিন এর সঙ্গে মেয়র মাকু মহল্লায় পেভার ব্লক বসানো কাজেরও উদ্বোধন করেন। এই কাজে প্রায় ২০ লক্ষ টাকা ব্যয় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *