আসানসোলে শুরু চারদিনের শিশু চলচ্চিত্র উৎসব
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* দোলের দিন মঙ্গলবার থেকে আসানসোলের রবীন্দ্র ভবনে শুরু হলো আসানসোল শিশু চলচ্চিত্র উৎসব। দ্বিতীয় বর্ষের চারদিনের এই চলচ্চিত্র উৎসব চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এর উদ্যোক্তা ফিল্ম একাডেমি। এদিন দুপুরে রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানে ৪ দিনব্যাপী আসানসোল শিশু চলচ্চিত্র উৎসবের প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক।














মন্ত্রী উদ্বোধনী বক্তব্যে বলেন, প্রতিদিনই রবীন্দ্র ভবন বুক থাকায় শিশু চলচ্চিত্র উৎসব করা যাচ্ছিলো। তাই বাধ্য হয়ে এই দোলের দিন থেকে চারদিন এই উৎসব করা হচ্ছে। একেবারে বিনামূল্যে বাড়ির ছোটরা তাদের পরিবারের সঙ্গে সিনেমা দেখতে পারবে। এখন বলতে গেলে সব সিনেমা হল বন্ধ হয়ে গেছে। তাই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার বিষয়টা আর বলতে গেলে নেই। তাই ফিল্ম একাডেমি এই ধরনের চলচ্চিত্র উৎসবের আয়োজনে করছে।

