Wednesday, October 7, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, October 7, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

ভোট-পরবর্তী হিংসা নিয়ে উত্তপ্ত শিল্পাঞ্চল আসানসোলে পুলিশ কমিশনারের দ্বারস্থ তৃণমূল জেলা নেতৃত্ব

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল শিল্পাঞ্চলে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই ক্রমবর্ধমান হিংসার আবহে এবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। রাজ্যের বিদায়ী মন্ত্রী মলয় ঘটক, তৃণমূল জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, বারাবনির প্রাক্তন বিধায়ক বিধান উপাধ্যায় এবং জামুড়িয়ার প্রাক্তন বিধায়ক হরেরাম সিং বুধবার বিকেলে আসানসোলে পুলিশ কমিশনার বা সিপি অফিসে আসেন। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার না থাকায় তারা ডিসিপির সঙ্গে দেখা করেন। তারা ডিসিপির সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

হামলার ঘটনার ছবি ও তথ্য তারা পুলিশের হাতে তুলে দেন। আলোচনার পরে প্রাক্তন মন্ত্রী মলয় ঘটক বলেন, ভোট পরবর্তী হিংসার জেরে এই জেলায় প্রায় ১ হাজার তৃণমূল কর্মী ঘরছাড়া হয়ে পড়েছেন। কয়েক শো পার্টি হয়, দখল করে নেওয়া হয়েছে বা সেগুলো ভেঙে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এমনকি কাউন্সিলার, পঞ্চায়েত প্রধানদের বাড়িতে হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের উপর হামলা, ভাঙচুর ও আগুন লাগানোর যে ঘটনা ঘটছে, এর ফলে সাধারণ মানুষের মধ্যেও ভয় ও আতঙ্ক ছড়িয়েছে।

আমাদেরকে কাছে প্রতি ঘন্টায় তিন/ চারটে করে এমন ঘটনার ফোন আসছে। বিজেপির জয়ী প্রার্থীরা তাদের বার্তায় এমন ঘটনা না ঘটানোর জন্য বলছেন। কিন্তু তারপরে বেশি করে এমন ঘটনা ঘটছে। প্রাক্তন মন্ত্রী বলেন,তৃণমূল নেতৃত্ব প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছে ও ক্ষতিগ্রস্ত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন করেছে। অন্যদিকে, পুলিশের তরফে আমাদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে আশ্বাস দিয়েছেন।

তার আরো দাবি, এর আগে এমন ঘটনা কোনদিন এখানে ঘটেনি। কিন্তু এখন তা ঘটছে।প্রসঙ্গতঃ, এদিন সকালে আসানসোলে জেলাশাসকের সঙ্গে সাংবাদিক সম্মেলনে সিপি বলেছেন, শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে এখনও উত্তেজনা বজায় থাকায় পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন। এখনো পর্যন্ত ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা প্রশাসনের তরফে এলাকায় আইনশৃঙ্খলা ঠিক রাখার জন্য আবেদনও করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *