ASANSOLDURGAPUR

দুর্গাপুর থানা চত্বরে উত্তেজনা ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছুঁড়লেন বিজেপির কর্মীরা

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পুলিশের হাতে গ্রেফতার হওয়া দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের নেতা সুকুমার দত্তকে লক্ষ্য করে ডিম ছুঁড়লেন বিজেপির কর্মী ও সমর্থকরা । দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার বাসিন্দা সুকুমার দত্তের বিরুদ্ধে দুর্নীতি এবং সন্ত্রাস এবং তোলাবাজির অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে তাকে গ্রেফতার করে দুর্গাপুরে নিউ টাউনশিপ থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে দুর্গাপুরে নিউ টাউনশিপ থানা থেকে তাকে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে যাচ্ছিলো পুলিশ।

থানা থেকে সুকুমার দত্তকে বার করার সময় বিজেপির কর্মী ও সমর্থকরা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। তারপরেই একের পর এক ডিম তাকে লক্ষ্য করে ছোঁড়া হয়। একইসাথে চলে স্লোগান গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় থানা চত্বরে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়, নিউ টাউনশিপ থানার পুলিশকে।এই প্রসঙ্গে পুলিশ জানায়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঐ তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেফতার করা হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *