Wednesday, October 7, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, October 7, 2026
Latest:
Bengal Mirror
ASANSOLASANSOL-BURNPUR

বার্নপুরে জনতার দরবারে মহিলাদের ভিড় অন্নপূর্ণা”র টাকা না পাওয়া নিয়ে ক্ষোভ সামলালেন মন্ত্রী

*বেঙ্গল মিরর, বার্নপুর ও আসানসোল,* রাজা বন্দোপাধ্যায়ঃ অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করলেন একাধিক মহিলারা। শুক্রবার আসানসোলের দক্ষিণ বিধানসভার বার্নপুরের ৮ নম্বর বস্তি এলাকায় রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের ‘জনতার দরবার’ কর্মসূচি ছিলো। সেখানে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা না পাওয়ার অভিযোগ জানাতে হাজির হন এলাকার একাধিক মহিলা।অভিযোগ, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেও এখনও তাঁরা টাকা পাননি। সেই সমস্যার কথা জানাতে তাঁরা মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে দেখা করতে চান।

মহিলাদের দাবি, তাঁরা বিষয়টি সরাসরি মন্ত্রীকে জানাতে চাইলেও তাঁদের সঙ্গে অগ্নিমিত্রা পাল দেখা করা সম্ভব হয় নি।অভিযোগকারী মহিলাদের বক্তব্য, সরকারি প্রকল্পের জন্য আবেদন করার পরেও কেন তাঁরা টাকা থেকে বঞ্চিত হচ্ছেন, তা তাঁরা জানতে চান। সেই কারণেই মন্ত্রীর কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরতে এসেছিলাম আমরা।

পরে জনতার দরবার শেষ করে মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহিলাদের সঙ্গে কথা বলেন। তাদেরকে তিনি আশ্বস্ত করে বলেন, এলাকায় যারা দলের হয়ে কাজ করেন, তাদেরকে ফোন নম্বর দিন। অভিযোগ লিখিত ভাবে করুন। প্রসঙ্গতঃ, এদিন সকালে আসানসোলে এক খুঁটিপুজোর পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অগ্নিমিত্রা পাল বলেন, অন্নপূর্ণা যোজনার বিষয়টি এখন সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও নারী ও শিশু কল্যান মন্ত্রী মালতী আভা রায় দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *