ASANSOL

একাধিক দাবিতে এক দিনের ব্যাংক ধর্মঘট, আসানসোলে এসবিআইয়ের সামনে বিক্ষোভ কর্মীদের

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* একাধিক দাবি নিয়ে শুক্রবার সারা দেশ ব্যাপী এক দিনের ধর্মঘটে সামিল হলেন ব্যাংক কর্মীরা। শুক্রবার আসানসোলে বিএনআর মোড় সংলগ্ন এসবিআই বা স্টেট ব্যাংকের সামনে কর্মীদের পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।ব্যাংক কর্মীদের মূল দাবিগুলির মধ্যে অন্যতম হল সপ্তাহে পাঁচ দিন কাজের ব্যবস্থা করা। পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে ব্যাংক কর্মীরা বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করা হয়।

কর্মীদের দাবি, তাঁদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান করতে হবে এবং প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।এই সমস্ত দাবিকে সামনে রেখেই এদিনের ধর্মঘট ও প্রতিবাদ কর্মসূচি বলে জানান আন্দোলনকারীরা। প্রসঙ্গতঃ, এই মাসের শেষের দিকে টানা তিনদিন ব্যাংক ধর্মঘট ডাক ইতিমধ্যেই দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *