ASANSOLASANSOL-BURNPUR

গণেশ চতুর্থীতে মাতলো শিল্পাঞ্চল বার্নপুরে একাধিক প্যান্ডেলের উদ্বোধনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল

*বেঙ্গল মিরর, বার্নপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* গণেশ চতুর্থী উপলক্ষে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে উৎসবের আবহ। বার্নপুরে বিভিন্ন পূজো প্যান্ডেলে গণেশ বন্দনা শুরু হয়েছে। রবিবার সকাল থেকে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বার্নপুরের পুরানাহাট সহ বিভিন্ন জায়গায় গণেশ পূজোী প্যান্ডেলের উদ্বোধন করেন। মন্ত্রী ফিতা কেটে এবং প্রদীপ জ্বালিয়ে পূজা প্যান্ডেলগুলির উদ্বোধন করেন। উদ্বোধনের সময় পূজো আয়োজক এবং স্থানীয়দের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়। অনেক প্যান্ডেলে গণেশ পূজার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।

উদ্বোধনের সময়, মন্ত্রী অগ্নিমিত্রা পাল বিভিন্ন পূজা প্যান্ডেল পরিদর্শন করেন এবং এলাকায় সুখ, সমৃদ্ধি ও শান্তির জন্য ভগবান গণেশের কাছে প্রার্থনা করেন। স্থানীয় লোকজন ও পূজোর আয়োজকরাও তাঁকে নিজেদের মাঝে দেখে উচ্ছ্বসিত ছিলেন। পূজো কমিটিগুলো মন্ত্রীকে স্বাগত জানায়। পূজো মণ্ডপগুলো আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে ।

মন্ত্রী অগ্নিমিত্রা পাল পূজা আয়োজকদের শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন এবং এলাকার মানুষের সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন। একই সাথে, পূজো মণ্ডপগুলিতে ভক্তদের ভিড়ের কথা মাথায় রেখে আয়োজকদের পক্ষ থেকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে, বার্নপুরের পাশাপাশি গণেশ পুজো হচ্ছে আসানসোল, রানিগঞ্জ সহ অন্যান্য জায়গায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *