মুখ্যমন্ত্রীর আর্থিক অনুদান পেল কেএসটিপি পূজা কমিটি
বেঙ্গল মিরর, আসানসোল:











মুখ্যমন্ত্রীর আর্থিক অনুদান পেল আসানসোলের কেএসটিপি পূজা কমিটি। শনিবার সন্ধ্যায় আসানসোল উত্তর থানায় পুলিশ আধিকারিক এই চেক পুজো কমিটির হাতে তুলে দেন।
করোনা আবহে গৃহবন্দি মানুষ যাতে কয়েকদিনের জন্য উৎসব মুখর হয়ে উঠতে পারে এবং সরকারি স্বাস্থ্য বিধি মেনে সুন্দর ভাবে দুর্গাপূজা উপভোগ করার উদ্দেশ্যে মাননীয়া মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টা কেও কৃতজ্ঞতা জানিয়েছেন উক্ত পূজা কমিটি। উদ্যোক্তাদের কথায়– করোনা ও লক ডাউনের জেরে এ বছর চাঁদার পরিস্থিতি খুব ই খারাপ। সে অবস্থায় রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টা অবশ্য ই উৎসব মুখর করে তুলবে রাজ্যবাসীকে।




