Tuesday, September 22, 2026

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Tuesday, September 22, 2026
Bengal Mirror
ASANSOLLatestNewsPoliticsRaniganj, jamuria

তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন

বেঙ্গল মিরর, দীপ রঞ্জন ব্যানার্জী, রানীগঞ্জঃ রানীগঞ্জের দক্ষিণ গ্রামীণ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এগরা পঞ্চায়েতের শ্যাম ডাঙ্গা অঞ্চলে, কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়। যে সম্মেলনে এদিন মিষ্টিমুখ করিয়ে আগত দলীয় কর্মী সমর্থকদের বিজয় সম্মেলনের শুভেচ্ছা জানান আসানসোল দক্ষিণের বিধায়ক তথা আড্ডার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল সভাপতি রুপেশ যাদব, বিশ্বনাথ বাউরী প্রমূখ।


তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন

এদিনের এই বিজয় এক সম্মেলন কর্মসূচিতে 2021 এর নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের কাজকর্মের খতিয়ান তুলে ধরার সাথে এলাকার উন্নয়নে তৃণমূল কিভাবে উদ্যোগ গ্রহণ করেছে সে বিষয়টি স্পষ্ট করেন এলাকার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, একি সাথে বিজেপি সিপিএম কে কটাক্ষের সুরে বেঁধেন তিনি।

সেখানেই এদিন জেলা যুব তৃণমূল সভাপতি রূপের যাদবও তার বক্তব্যে সিপিএমের সময়কালের কথা তুলে ধরে, মানুষের ভয় আতঙ্ক পরিবেশের কথা জানান দিয়ে ও বিজেপির ধর্মের ভিত্তিতে লড়াই জাতপাতের ভিত্তিতে লড়াইয়ের বিষয়গুলি উপস্থাপনের সাথেই, কেন তৃণমূল প্রয়োজন সে বিষয়ের ব্যাখ্যা করেন।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *