চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার প্রধান প্রশাসনিক ভবনে আগুন, আতঙ্ক ছড়াল
বেঙ্গল মিরর, কাজল মিত্র, চিত্তরঞ্জন :– চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার প্রধান প্রশাসনিক ভবনে আগুন লাগার ফলে আতঙ্ক ছড়াল।
ঘটনাটি রবিবার সকালে জিএম বিল্ডিং এর দোতলার করিডাের এ বিদ্যুতের তারে আগুন দেখা যায় ।সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অফিস ঘরের তারে।যার ফলে সমস্ত অফিস ঘর ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যায়। ধোঁয়া বাইরে বেরোতে দেখে জিএম বিল্ডিং এর কর্মরত আরপিএফ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দমকল কে ডাকা হয়।খবর পেয়ে পৌঁছায় দমকল । সাথে সাথে সিভিল ডিফেন্স এর কর্মীরাও উপস্থিত হয়।














প্রায় ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুন আয়ত্বে আনে।তবে আগুনের ধোঁয়া এবং গ্যাসে সমগ্র বিল্ডিংএ ছড়িয়ে পড়ে। তবে কিভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখছে বিদ্যুৎ চিত্তরঞ্জন এর বিদ্যুৎ বিভাগ ও ইঞ্জিনিয়ারিং বিভাগ।জানাজায় এই বিল্ডিং এই বিল্ডিং- এর করিডােরে বিভিন্ন কাজের জন্য বহু বৈদ্যুতিক তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপাতত আগুন নিয়ন্ত্রণে রয়েছে ।

