নিয়ামতপুরে সাইবার অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান, আটক একাধিক
বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর হরিজন পাড়ায় সাইবার অপরাধ চক্রের হদিশ মিললো। তার বিরুদ্ধে পুলিশের অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকাল থেকেই এলাকায় পুলিশ ও সাইবার থানার আধিকারিকদের উপস্থিতিতে তল্লাশি অভিযান শুরু হয়।এই অভিযানে রেফ, কমব্যাট ফোর্স সহ বিপুল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গছে, পুলিশের একাধিক দল এলাকার বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালালো শুরু করে। এমনকি কিছু বন্ধ বাড়ির তালা ভেঙেও তল্লাশি চালানো হচ্ছে বলে খবর।









অভিযানের সময় একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ, হার্ড ডিস্ক সহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি, এই ঘটনায় ছয় জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।দেখা যায়, এলাকার বেশ কয়েকটি বাড়িতে সিসি ক্যামেরা লাগানো রয়েছে। ফলে পুলিশের এই অভিযানের সময় গোটা এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা যেভাবে গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছেন, তাতে ঘটনাটির গুরুত্ব যথেষ্ট বলে মনে করা হচ্ছে। তবে উদ্ধার হওয়া ইলেকট্রনিক ডিভাইসগুলি পরীক্ষা ও তদন্তের পেরই সাইবার অপরাধের নেটওয়ার্ক কতটা বিস্তৃত এবং এর সঙ্গে কতজন জড়িত, তা স্পষ্ট হবে।পুলিশের তরফে বলা হয়েছে, এখনো অভিযান ও তল্লাশি চলছে।





