Thursday, September 24, 2026

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Thursday, September 24, 2026
Bengal Mirror
RANIGANJ-JAMURIA

রানীগঞ্জ থানার পুলিশ আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করল

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : এবার রানীগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আবারো আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করল রানীগঞ্জের বক্তারনগর রাস্তার থেকে। ঘটনা প্রসঙ্গে জানা যায় রানীগঞ্জের নবীনগর মাজার শরীফের বাসিন্দা বছর ২৩ শের বিট্টু শেখ। এদিন রানীগঞ্জের কুমর বাজার থেকে বক্তারনগর অভিমুখে রাত্রিতে ঘোরাফেরা করার সময় পুলিশ ওই যুবকের গতিবিধি সম্পর্কে জানতে পারার পরেই অতর্কিতে তাকে ঘিরে ধরে তাকে পাকড়াও করে তার কাছ থেকে তাজা কার্তুজ সহ একটি ওয়ান সটার পিস্তল উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক অনুমান সম্ভবত কোন দুষ্কৃতি মূলক ঘটনা সংঘটিত করার জন্যই ওই যুবক সেখানে ঘোরাফেরা করছিল। পুলিশ গোপন সূত্রে এই ঘটনার খবর পেয়েই অতর্কিত অভিযান চালিয়ে পায় সফলতা। রবিবার ওই দুষ্কৃতিকে আসানসোল জেলা আদালতে পাঠানো হয়। জানা গেছে পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদে জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *