হিন্দুস্তান কেবেলস্ পুনর্বাসন সমিতির পক্ষ থেকে ধর্ণা অবস্থান
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোলের হিন্দুস্তান কেবেলস্ পুনর্বাসন সমিতির পক্ষ থেকে শুক্রবার হিন্দুস্তান কেবেলস অফিস গেটের সামনে পাঁচ দফা দাবি কে সামনে রেখে এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এক ধর্ণা অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত হিন্দুস্থান কেবেলস পুনর্বাসন সমিতির সম্পাদক সুভাষ মহাজন। তিনি বলেন গত ২২ তারিখ কেন্দ্রসরকারের ভারীশিল্প মন্ত্রকের ইকোনোমিক অ্যাডভাইজারের একটি
প্রতিনিধি দল বন্ধ কেবেলস কারখানা পরিদর্শন করেন। এরই প্রেক্ষিতে শুক্রুবার এই ধর্ণা অবস্থান মূলত পাঁচ দফা দাবিতে।














যেখানে বলা হয়েছে নতুন শিল্প শুরু করার আগে শ্রমিকদের সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে। শিল্পের জমিতে শিল্প গড়ে তুলতে হবে। স্থানীয় বেকার যুবক যুবতিদের চাকরি দিতে হবে। কেবেলস্ এর জমি লিজ নিয়ে যারা ব্যবসা করছে তাদের লিজ বহাল রাখতে হবে ও স্থানীয়দের উচ্ছেদ করা যাবেনা।
- पांडवेश्वर ट्रैफिक गार्ड पुलिस ने टोटो और ऑटो चालकों के साथ चलाया जागरूकता कार्यक्रम
- सिदाबाड़ी में फ्लोटिंग सौर विद्युत परियोजना का ग्रामीणों ने किया विरोध, डीवीसी के खिलाफ फिर तेज आंदोलन का आह्वान
- আসানসোল ওল্ড স্টেশন কালচারাল ক্লাবের কালিপুজোর প্রস্তুতি শুরু খুঁটি পুজোর মাধ্যমে মণ্ডপ নির্মাণের সূচনা
- পান্ডবেশ্বর ট্রাফিক গার্ড পুলিশের টোটো ও অটো চালকদের নিয়ে সচেতনতা কর্মসূচি
- সিদাবাড়িতে ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা গ্রামবাসীদের, ডিভিসির বিরুদ্ধে ফের তীব্র আন্দোলনের ডাক


