আসানসোল রেলপার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে পুলিশ ও দমকল, ছড়াল আতঙ্ক
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: আসানসোল রেলপার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছড়াল আতঙ্ক। আসানসোল উত্তর থানার অন্তর্গত ওকে রোড সিমুলিয়া তালাও এলাকায় একটি আবর্জনার ( Scrap Godown) গুদামে আগুন লাগে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং সাধারণ মানুষকে সেখান থেকে সরিয়ে দেয়। দমকলের ৩ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।














খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র ওয়াসিম-উল-হক।তিনি বলেন, স্থানীয় মানুষ, পুলিশ ও ফায়ার ব্রিগেডের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করছে। উল্লেখ্য যে, এই ধরনের ময়লা আবর্জনার গুদাম বৃহৎ পরিসরে অবৈধভাবে চলে যেখানে একই রকম আগুন জ্বালিয়ে এলাকায় দূষণ ছড়ানো হয়।
- Asansol Club Election : सभी पदाधिकारी और कार्यकारिणी सदस्य निर्विरोध निर्वाचित
- राइफल हाथ में लेकर लगाया निशाना आसनसोल में 10वीं ईस्ट जोन शूटिंग चैंपियनशिप के पुरस्कार वितरण समारोह में मंत्री अर्जुन सिंह
- রাইফেল হাতে করলেন টার্গেট আসানসোলে দশম ইষ্ট জোন শুটিং চ্যাম্পিয়ানশিপের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী অর্জুন সিং
- दुर्गापुर के आवासीय परिसर में ताला तोड़कर चोरी, नकदी और सोने समेत 12 लाख रुपये का सामान गायब
- দুর্গাপুরের আবাসনে তালা ভেঙে চুরি, নগদ ও সোনা মিলিয়ে ১২ লক্ষ টাকার সামগ্রী উধাও


