সিমেন্টের জাল চালানের আড়ালে অবৈধ কয়লা পাচারের ছক বানচাল করল চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ
বেঙ্গল মিরর, কুলটি:- আবারো বড়োসড়ো সাফল্য কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশের। সিমেন্টের জাল চালনের আড়ালে ঝাড়খন্ড থেকে অবৈধ কয়লা বোঝাই করে পাচারের আগেই পুলিশের জালে আটক অবৈধ কয়লা বোঝাই ট্রাক ও খালাসি । কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশের বড়সড় সাফল্য।যদিও ওই সিমেন্টের জাল চালান দেখিয়ে ত্রিপল ঢাকা অবস্থায় পশ্চিমবাংলা ঝাড়খণ্ড সীমান্তের ডুবরডিহি চেকপোষ্ট থেকে ট্রাকটি সহজেই বেরিয়ে যায়।














পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অবৈধ কয়লা বোঝাই ট্রাকটিকে অনুসরণ করতে শুরু করে পুলিশ।এবং দামাগোড়িয়া রেল ব্রিজ সংলগ্ন এক লাইন হোটেলে দাঁড় করিয়ে চালক ও খালাসি খাবার খেতে যায় । সেই সময় চৌরাঙ্গি ফাড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ট্রাকে ত্রিপল খুলে দেখে যে কয়লা বোঝাই রয়েছে ওই গাড়িতে । ড্রাইভার যদিও পুলিশ দেখে পালিয়ে যায়, পুলিশ খালাসিকে আটক করে এবং সেখানেই দেখা যায় যে জাল সিমেন্টের চালান দেখিয়ে ত্রিপল ঢাকা দিয়ে ঝাড়খন্ড থেকে অবৈধ কয়লা পাচার করার উদ্দেশ্যে এ রাজ্যে নিয়ে আসা হচ্ছিল। যদিও পুলিশ চালককে খোঁজাখুঁজি শুরু করে। তবে চালককে পাওয়া যায়নি।
খালাসিকে মঙ্গলবার সকালে আসানসোল আদালতে তোলা হয়। ঘটনার তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতে নেওয়া হবে বলে জানা গিয়েছে।তবে এই কারবারে কারা কারা জড়িত রয়েছে তা কিন্তু চৌরঙ্গি ফাড়ির পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে আধিকারিক শীতল নাগের নেতৃত্বে। এর আগেও অভিযান চালিয়ে অবৈধ কয়লা বোঝায় দুইটি ট্রাক আটক করেছে চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ।
- আসানসোলের রেলপারে চাঞ্চল্য তৃনমুল কংগ্রেস ঘনিষ্ঠ ব্যবসায়ী দুই ভাইয়ের একাধিক ঠিকানায় পুলিশের হানা
- जन्म-मृत्यु प्रमाणपत्र में फर्जीवाड़ा? आसनसोल नगर निगम के कुल्टी बोरो कार्यालय और दुर्गापुर नगर निगम में पुलिस की छापेमारी, मंत्री अग्निमित्रा पाल ने दी कड़ी प्रतिक्रिया
- জন্ম-মৃত্যু শংসাপত্রে জালিয়াতি ? আসানসোল পুরনিগমের কুলটি বোরো অফিস ও দুর্গাপুর নগর নিগমে পুলিশের হানা সরব মন্ত্রী অগ্নিমিত্রা পাল
- कुल्टी में सनसनी तिरपाल लगाकर शटर तोड़ ज्वेलरी दुकान में लाखों की चोरी, सीसीटीवी हार्ड डिस्क भी ले गए बदमाश, जांच में जुटी पुलिस
- চাঞ্চল্য কুলটিতে ত্রিপল টাঙিয়ে শাটার ভেঙে গয়নার দোকানে লুট, উধাও সিসিটিভির হার্ডডিস্ক, তদন্তে পুলিশ


