আসানসোল বার অ্যাসোসিয়েশন নির্বাচন : রাজেশ তিওয়ারি সভাপতি , বাণী কুমার মন্ডল পুনঃনির্বাচিত হলেন সম্পাদক
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :* আসানসোল বার অ্যাসোসিয়েশনের ( ASANSOL BAR ASSOCIATION ELECTION ) নির্বাচনে আবারও সভাপতি হিসেবে নির্বাচিত হলেন রাজেশ তিওয়ারি এবং সেক্রেটারি বাণী মণ্ডল পুনর্নির্বাচিত হয়েছেন। দ্বিবার্ষিক কার্যনির্বাহী নির্বাচন অনেক ধুমধামের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। সভাপতি অর্থাৎ প্রেসিডেন্ট পদে রাজেশ তিওয়ারি পেয়েছেন ৪৮০ টি ভোট এবং অয়ন রঞ্জন মুখোপাধ্যায় ৩৮১ টি ভোট পেয়েছেন। অন্যদিকে সম্পাদক পদে আবারও বিপুল ভোটে জয়ী হয়েছেন বাণী কুমার মণ্ডল। সেক্রেটারি পদে বাণী কুমার মণ্ডল পেয়েছেন ৬৫৫ টি ভোট এবং সুপ্রিয় হাজরা পেয়েছেন ২০৪ টি ভোট। দুই ভাইস প্রেসিডেন্ট অভিজিৎ রায় ( বাপি) ৩৯৮ টি ভোট এবং সনাতন ধারা ৩৬৪ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।














দুই সহকারী সচিব অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন মণিপদ্ম ব্যানার্জী যিনি ৩২৯ এবং ধীরেন চৌধুরী ২৮৭ টি ভোট পেয়ে নির্বাচিত হন। শান্তনু ব্যানার্জি ৪০৭ টি ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হন, অনিন্দিতা মুখোপাধ্যায় ৪৫১ টি ভোট পেয়ে অডিটর নির্বাচিত হন। অপরদিকে, অভয় গিরি ৪৪৯, অনুপ মুখার্জি ৪৫৯, ঐন্দ্রিলা চক্রবর্তী ৩৭৮ , বিনোদ কুমার চৌধুরী ৩৪৫, প্রীতিবালা কর্মকার ৩৩৮, রতন কুমার দুবে ৩০৪, উজ্জ্বল কান্তি মণ্ডল ৪০১ টি ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য বা একজিকিউটিভ মেম্বার পদে নির্বাচিত হয়েছেন। এতে মোট ভোটার ১০২৫ জন বলে জানা গেছে। যার মধ্যে ভোট দিয়েছেন ৮৯২ জন।
- परकीय संबंध के आरोप को लेकर रानीगंज में तनाव पश्चिम बर्दवान जिला परिषद के सभाधिपति के घर पर प्रदर्शन और तोड़फोड़, हालात संभालने पहुंची पुलिस
- পরকিয়ার অভিযোগকে ঘিরে উত্তপ্ত রানিগঞ্জ পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতির বাড়িতে বিক্ষোভ ভাঙচুর, পরিস্থিতি সামলাতে পুলিশ
- ठंडे पेय के पैकेट में निकले कीड़े! स्ट्रॉ अटकते ही खुला ‘राज’, जामुड़िया के शादी समारोह में हड़कंप
- ঠান্ডা পানীয়ের প্যাকেটে পোকা ! স্ট্র আটকাতেই ফাঁস ‘রহস্য’! জামুড়িয়ার বিয়েবাড়িতে চাঞ্চল্য
- एक वर्ष तक धमकाकर शारीरिक संबंध बनाने का आरोप कुल्टी में युवक गिरफ्तार


