বাইকের ধাক্কায় মৃত প্রাক্তন রেল কর্মী
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- রাস্তা পারাপার করতে গিয়ে বাইককের ধাক্কায় মৃত্যু হল এক ব্যাক্তির ঘটনায় গুরুতর জখম বাইক আরোহী।ঘটনাটি রবিবার রাতে আসানসোল চিত্তরঞ্জন প্রধান রাস্তার আল্লাডি মোড়ের কাছে
ঘটে । পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত ব্যাক্তির নাম অরুন মিত্র (৬৫)।বাড়ী সালানপুর থানার কুসুমকানালি মোড় এলাকায়। পরিবারে রয়েছে স্ত্রী সহ তিন ছেলে ও পুত্র বধূ। স্থানীয় সুত্রে জানা গিয়েছে,রবিবার রাতে ধানবাদ থেকে তার চার চাকা করে বাড়ি ফিরছিল বাড়ি আসার পথে আল্লাডি মোড়ের কাছে গাড়ি দাড় করিয়ে একটি মিষ্টির দোকানে যাচ্ছিলেন ঠিক সেই সময় ডাবর মোড় দিকথকে আসা একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে
ঐ ব্যাক্তিকে সজোরে ধাক্কা মারে যার ফলে ব্যাক্তি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং গুরুতর আহত হয় ।









ঘটনাস্থলে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায়
ব্যাক্তিটিকে পিঠাকেয়ারি হাসপাতাল নিয়ে যায় কিন্তু গুরুতর অবস্থায় তাকে আসানসোল পিঠাকেয়ারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে ।পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে।




- बर्नपुर में नेताजी सुभाषचंद्र सेवा केंद्र का उद्घाटन, आम लोगों की समस्याओं के समाधान के लिए पहल में जुटीं अग्निमित्रा पाल
- বার্নপুরে নেতাজি সুভাষচন্দ্র সেবা কেন্দ্রের উদ্বোধন, সাধারণ মানুষের সমস্যা সমাধানে উদ্যোগী অগ্নিমিত্রা পাল
- तीन दिनों से लापता था युवक, घर के सामने कुएं से मिला शव, अंडाल में सनसनी
- তিন দিন নিখোঁজ, বাড়ির সামনে কুয়োয় মিলল যুবকের দেহ, অন্ডালে চাঞ্চল্য
- बिहार में शराब तस्करी की योजना नाकाम, डीडी की कार्रवाई आसनसोल में 2 लाख रुपये की शराब जब्त, 6 गिरफ्तार


