Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOLDURGAPUR

টানা বৃষ্টিতে ফুলেফেঁপে উঠছে দামোদর, দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হলো ১ লক্ষ ১১ হাজার কিউসেক জল, প্লাবনের আশঙ্কা

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে টানা বৃষ্টির জেরে ফের বাড়ছে দামোদর নদীর জলস্তর। পরিস্থিতির দিকে নজর রেখে পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। সেই জল এসে পৌঁছাচ্ছে দুর্গাপুর ব্যারেজে। সেই কারণে দুর্গাপুর ব্যারেজের জলস্তর বাড়ছে।

বুধবার দুপুরের পরে দুর্গাপুর ব্যারেজ থেকে প্রতি সেকেন্ডে ১ লক্ষ ১১ হাজার ৪০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে বলে সেচ দপ্তর সূত্রে খবর। বৃষ্টির পরিমাণ আরো বাড়লে ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণও বাড়ানো হতে পারে বলে জানা গেছে ।

জল ছাড়ার পরিমাণ উল্লেখযোগ্য ভাবে বাড়লে নিম্ন দামোদর এলাকার বিভিন্ন অংশে জল ঢোকার আশঙ্কা রয়েছে। ফলে সম্ভাব্য প্লাবন পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে সেচ দপ্তর।দামোদর নদী যাওয়া আশপাশের সব জেলার প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *