আসানসোল দুর্গাপুর পুলিশে ১১ জন পুলিশ কর্মীর বদলি
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : – সাব ইন্সপেক্টর, এএসআই সহ ১১ জন পুলিশ কর্মীকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট বদলি করেছে। মইনুল হককে বুদবুদ থানা থেকে বদলি করে রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ করা হয়েছে। অপরদিকে রূপনারায়ণপুর ফাঁড়ি ইনচার্জ মনোজিৎ ধারাকে বুদবুদ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিয়োগ করা হয়েছে। তাপস কুমার মন্ডলকে জামুরিয়া থানা থেকে ডিডিতে পাঠানো হয়েছে। সুবীর চন্দ্র সেনকে কন্ট্রোল রুম থেকে পিওডব্লিউসি সেলে পাঠানো হয়েছে।














বরাকর ফাঁড়ির দুই এএসআইকে লাইনে পাঠানো হয়েছে। এএসআই হরিতারন ঘোষ ও জয়দেব ধীবরকে লাইনে পাঠানো হয়েছে। সঞ্জয় দেবনাথকে পুলিশ লাইন থেকে দুর্গাপুর টিজিতে পাঠানো হয়েছে। দেবদুলাল মাজিকে লাইন থেকে ডিডিতে পাঠানো হয়েছে এবং জিতেন্দ্র নাথ দেবসী এবং সব্যসাচী ব্যানার্জিকে ডিডি থেকে বরাকর পিপিতে পাঠানো হয়েছে।
- Asansol Club Election : सभी पदाधिकारी और कार्यकारिणी सदस्य निर्विरोध निर्वाचित
- राइफल हाथ में लेकर लगाया निशाना आसनसोल में 10वीं ईस्ट जोन शूटिंग चैंपियनशिप के पुरस्कार वितरण समारोह में मंत्री अर्जुन सिंह
- রাইফেল হাতে করলেন টার্গেট আসানসোলে দশম ইষ্ট জোন শুটিং চ্যাম্পিয়ানশিপের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী অর্জুন সিং
- दुर्गापुर के आवासीय परिसर में ताला तोड़कर चोरी, नकदी और सोने समेत 12 लाख रुपये का सामान गायब
- দুর্গাপুরের আবাসনে তালা ভেঙে চুরি, নগদ ও সোনা মিলিয়ে ১২ লক্ষ টাকার সামগ্রী উধাও


