Thursday, September 10, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Thursday, September 10, 2026
Latest:
Bengal Mirror
BARABANI-SALANPUR-CHITTARANJAN

কথা দিয়ে কথা রাখলেন বারাবনির বিধায়ক

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আরো একবার কথা দিয়ে কথা রাখলেন বারাবনির বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।আগে চিত্তরঞ্জন মহিলা সমিতি উচ্চ বালিকা বিদ্যালয়ে এক অনুষ্ঠানে এসে বিদ্যালয়ের শিক্ষিকারা সবাই মিলে অনুরোধ করেছিলেন বিধায়কের কাছে বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের।সেই সময় তিনি কথা দিয়েছিলেন এই বিদ্যালয়ে মেয়েদের সুরক্ষার জন্য সদর গেট সহ বাউন্ডারি তিনি করবেন।তারই দেওয়া কথামত এমপি ফান্ড থেকে প্রায় ১০লক্ষ টাকা ব্যয় করে বিদ্যালয়ের সদর গেট সহ বাউন্ডারির নির্মাণ করা হয়।মঙ্গলবার দিন সেই গেট ও বাউন্ডারির ফিতে কেটে উদ্বোধন করেন বারাবনির বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।

তাছাড়া এইদিনে বিদ্যালয়ের প্রাঙ্গণে তরু তীর্থ নামক অনুষ্ঠানের আয়োজন করা হয়।যেখানে সুন্দর ভাবে নৃত্য পরিবেশন পালকিতে করে ছাত্রীরা গাছগুলি নিয়ে বিদ্যালয় প্রাঙ্গন পরিদর্শন করে বিধায়কের হাত দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপন করেন।তার পাশাপাশি সমস্ত ছাত্রী ও শিক্ষিকারা বিধায়ক বিধান উপাধ্যায়কে ধন্যবাদ জানান ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করেন।এদিন বিধায়ক বিধান উপাধ্যায় জানান ছাত্রীদের সুরক্ষার জন্য বিদ্যালয়ের তরফে বাউন্ডারির অবদার করা হয়েছিলো।আমিও কথা রাখতে পেরে খুশি।আগামী দিনে বিদ্যালয়ের কোনো প্রকার অসুবিধা হয় আমি ও আমাদের দল স্বার্থমত তাদের থাকবো।

তাছাড়া এত সুন্দর ভাবে বৃক্ষ রোপন অনুষ্ঠান দেখে আমিও খুশি।আমি ধন্যবাদ জানাই বিদ্যালয়ের শিক্ষিকা সহ ছাত্রীদের।তাছাড়া এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশ পতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,সমাজসেবী ভোলা সিং,তাপস ব্যানার্জী সহ আরো বিশিষ্টব্যক্তি গণ ও বিদ্যালয়ের শিক্ষিকাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *