তৎকাল টিকিটের কালোবাজারির অভিযোগে ধৃত রেল কর্মী
বেঙ্গল মিরর, আসানসোল, দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়ঃ পূর্ব রেলের আসানসোল ডিভিশনের কুমারডুবি স্টেশনে সংরক্ষিত রেল টিকিট কালোবাজারি করার অভিযোগে পাকড়াও এক রেল কর্মী। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে, ঐ রেল কর্মীকে গ্রেফতার করল আরপিএফের ক্রাইম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিআইবির আধিকারিকরা। আরপিএফ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া ঐ রেল কর্মীর নাম মুস্তাক আনসারি। ধৃত রেল কর্মী বরাকর স্টেশনে সান্টম্যান পদে কাজ করতো। এই ঘটনায় আসানসোল ডিভিশনের রেল কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।














আরপিএফ সূত্র থেকে জানা গেছে, আসানসোল ডিভিশনের কুমারডুবি রেল স্টেশনে টিকিটের কালোবাজারি নিয়ে সিআইবি বা গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের কাছে নিয়মিত অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার বরাকরেরর আরপিএফ ইন্সপেক্টর পীযূষ কুমার সাহার নেতৃত্বে সিআইবির একটি দল হানা দেয় কুমারডুবি রেল স্টেশনের রিজার্ভেশন কাউন্টারে। সেখান থেকে মুস্তাক আনসারিকে হাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রেলের তৎকাল টিকিট কালোবাজারের অভিযোগ উঠেছে। ধৃতর পকেট থেকে ৭৭৮০ টাকা মূল্যের দুটি পরিবারের আটজনের তৎকাল টিকিট পাওয়া গেছে। এর পাশাপাশি ওর কাছ থেকে ৫০৮০ টাকা উদ্ধার করা হয়েছেধৃতকে শনিবার আদালতে পাঠানো হয় ,সেখানে থেকে বিচারক তাকে জামিন দেয়।
- আসানসোলে অবৈধ দখলদার উচ্ছেদ পিছিয়ে যাওয়ায় ক্ষুব্ধ বিজেপির জেলা নেতৃত্ব পুরনিগমকে আক্রমণ
- রানিগঞ্জে বন্ধ বাড়িতে চুরির চেষ্টা, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ
- প্রতারণা ও তোলাবাজির অভিযোগে দুর্গাপুরে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
- বন্ধ ঘর থেকে বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধার রূপনারায়ণপুরে চাঞ্চল্য
- कोयला कारोबारियों से रंगदारी वसूली का आरोप, मुन्ना और विजय सिंह गिरफ्तार, पिस्तौल व कारतूस बरामद

