ASANSOL

চিত্তরঞ্জন – আসানসোল প্রধান রাস্তার উপর মৃতদেহ রেখে পথ অবরোধ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- ট্রাক ও ডাম্পারের মুখমুখী ধাক্কায় মৃত এক ব্যক্তি ।ঘটনাটি রবিবার আসানসোল থেকে চিত্তরঞ্জন গামী  নিমতলা মোড় সংলগ্ন প্রধান রাস্তার উপর। জানাজায় যে রবিবার গাভীর রাতে একটি  ট্রাক এর সাথে হাইওয়া ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনার জেরে হাইওয়া ডাম্পার টি নিয়ন্ত্রণ হারিয়ে একটি জলাশয়ে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় ডাম্পারের চালককে উদ্ধার করে পুলিশ আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাম্পারের চালককে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

এরপর পরিবারের লোক ও স্থানীয়রা ডাম্পার চালকের দেহ ময়নাতদন্তের পর সোমবার দুপুর থেকে নিমতলা মোড় সংলগ্ন রাস্তায় রেখে বিক্ষোভ দেখায় ক্ষতিপূরণের দাবিতে। মৃত চালকের নাম গৌতম বাউরি (৩০)সালানপুর থানার খুদিকার বাসিন্দা বলে জানা গিয়েছে।ঘটনাস্থলে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ আসে ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *