RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠল সহ শিক্ষকের বিরুদ্ধে

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ( Raniganj News ) স্কুলের প্রধান শিক্ষককে এবার মারধরের অভিযোগ উঠল স্কুলেরই সহ শিক্ষকের বিরুদ্ধে । সহশিক্ষকের মারের চোটে স্কুলের প্রধান শিক্ষকের ভাঙলো হাতের আঙ্গুল। শনিবার সকালে রানীগঞ্জের রানীগঞ্জ হাইস্কুলে ক্লাস নেওয়া কে কেন্দ্র করে ঘটে এই ঘটনা। এই ঘটনার প্রেক্ষিতে একদল ছাত্র স্কুল শিক্ষকের স্বপক্ষে বয়ান দিতে রানিগঞ্জ থানায় এসে পৌঁছে থানা চত্বর ঘিরে ধরে। অপরদিকে গুরুতর আহত স্কুলের প্রধান শিক্ষককে রানীগঞ্জের আলুগোরিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়েছে।

যদিও যে শিক্ষকের বিরুদ্ধে এই মারধরের অভিযোগ উঠেছে তারা উল্টে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অন্যায় ভাবে অত্যাচার ও নির্যাতন চালানোর অভিযোগ করেছেন পুলিশ এদিন এই অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে বর্তমানে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি রয়েছে রাণীগঞ্জ থানা চত্বরে। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে স্কুলের সিসিটিভি খতিয়ে দেখে এই মূল ঘটনাটি কি সে সম্পর্কে খোঁজ তল্লাশি শুরু করছে পুলিশ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *