Sunday, July 12, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Sunday, July 12, 2026
Latest:
Bengal Mirror
BARABANI-SALANPUR-CHITTARANJAN

বেসরকারি কয়লাখনিতে কাজ করা ৪৩ জন কর্মীর বেতনের দাবি, বারাবনিতে রাস্তা অবরোধ, বিক্ষোভ সিপিএমের

বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা ও  রাজা বন্দোপাধ্যায়ঃ বেসরকারি কয়লাখনিতে কাজ করা ৪৩ জন ঠিকা কর্মীর বকেয়া বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো সিপিএম। শনিবার আসানসোলের বারাবনি থানার পুঁচড়া গ্রাম পঞ্চায়েতের নতুনডি গ্রামের কাছে আইসিএমএল লিংক রোড অবরোধ করা হয়। সিপিএমের পক্ষ থেকে কয়লা বোঝাই ডাম্পার দাঁড় করিয়ে এই বিক্ষোভ দেখানো হয়।


দাবি করা হয়েছে, যখন সরিষাথলি কয়লাখনি চালু হয়েছিল সেই সময় পাহারা দেওয়ার জন্য তাদেরকে রাখা হয়েছিল। এদিন সেই ৪৩ জন ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে এই বিক্ষোভ দেখানো হয়। এর নেতৃত্বে ছিলেন সিপিএম নেতা মনোজ দত্ত, তপন দাস ও বৈশী মাড্ডি। এই রাস্ত অবরোধ ও বিক্ষোভের কারণে  প্রায় দেড় ঘন্টা মতো ডাম্পার চলাচল বন্ধ ছিল। পরে বারাবনি থানারপুলিশ ও বারাবনি ব্লকের বিডিওর আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *