হিরাপুর থানায় কালি পুজোর আয়োজন
বেঙ্গল মিরর, বার্ণপুর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়:* আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানায় সাড়ম্বরের সঙ্গে কালিপুজোর আয়োজন করা হয়। এই পুজোর উদ্যোক্তা হিরাপুর থানা আরজি পার্টি। বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে এই পুজোর উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (পশ্চিম) সন্দীপ কাররা, এসিপি (হিরাপুর) ঈপ্সিতা দত্ত, সিআই ( হিরাপুর) অশোক সিনহা মহাপাত্র, ইনস্পেকটর (ডিডি) শান্তনু অধিকারী, হিরাপুর থানার ওসি সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর, টাউন অফিসার রাজেশ ভট্টাচার্য, প্রবীর ধর ও হিরাপুর থানার আরজি পার্টির পদাধিকারী ও সদস্যরা।














উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে, কালি পুজো উপলক্ষে শুক্রবার দুপুরে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছিলো। সন্ধ্যায় পুরষ্কার বিতরণ ও পুলিশ কর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পাশাপাশি শনিবার সন্ধ্যায় বাংলা ব্যান্ডের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
- বিজেপির মহিলা নেত্রীকে হেনস্থার অভিযোগ, অভিযুক্ত দলেরই শক্তি প্রমুখ উত্তেজনা দুর্গাপুরে
- দুর্গাপুরে সিএমইআরআই পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বর্জ্য ব্যবস্থাপনায় কেন্দ্রের প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ
- Asansol: वकील पर जानलेवा हमला, आरोपियों की गिरफ्तारी की मांग
- Asit Singh, विश्वजीत और अकबर गिरफ्तार, भाजपा का जश्न
- বারাবনির তৃণমূলের ব্লক সভাপতি সহ তিন, গ্রেফতার ,বাজি ফাটিয়ে উল্লাস বিজেপির


