Thursday, September 24, 2026

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Thursday, September 24, 2026
Bengal Mirror
PANDESWAR-ANDAL

দুর্গাপুরে পাথর ব্যবসায়ী অপহরণ কান্ড, পিস্তল দেওয়ার অভিযোগে অন্ডাল থেকে ধৃত দুই

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ দুর্গাপুরের পাথর ব্যবসায়ী অপহরণ কাণ্ডে ধৃত ৫ পাঁচ অপহরণকারীকে আগ্নেয়াস্ত্র হিসেবে পিস্তল দেওয়ার অভিযোগে গ্রেফতার হলো আরো দুজন। সোমবার এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, জেলেই টিআই প্যারেড হবে অপহরণ কাণ্ডে এর আগে ধৃত পাঁচ জনের। এই অপহরণের ঘটনায় অপহরণকারীদের আগ্নেয়াস্ত্র সরবরাহের অভিযোগে অন্ডাল থানার কাজোড়া থেকে গ্রেফতার করা হয় দুজনকে।


দুর্গাপুরের কাঁকসা থানার বিরুডিহার বাসিন্দা পাথর ব্যবসায়ী জয়ন্ত গড়াইকে অপহরণ করে এম.টেক পাশ ইসিএলের কর্মী সুপ্রিয় খাওয়াস, বি.টেক পাশ সোহম চট্টোপাধ্যায়, সঞ্জীব বিশ্বাস, বিমলেশ কুমার ঠাকুর ও অভিজিৎ চক্রবর্তী। বুদবুদ থানার পুলিশ এই পাঁচজনকেই দুদিন আগে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে পিস্তল ও কার্তুজ ছাড়াও উদ্ধার হয়েছে চারচাকা গাড়ি, মোটরবাইক ও লক্ষাধিক টাকা । বর্তমানে জেল হেফাজতে রয়েছে এই ৫ জন।

ইসিএলের  কাজোড়া এরিয়ার ইসিএল কর্মী এম.টেক পাশ নিউটাউনশিপ থানার টেটিখোলার বাসিন্দা সুপ্রিয় খাওয়াসই অপহরণ কাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র জোগাড় করেছিলো বলে পুলিশ সূত্রে জানা গেছে। সেই মতো এনটিপিএস বা নিউটাউনশিপ থানায় অভিযোগ হয়। সেই অভিযোগের তদন্তে নেমে সোমবার রাতে অন্ডাল থানার কাজোড়া থেকে শিবদানি মোদি ও অশোক রবিদাসকে গ্রেফতার করে পুলিশ। এই দুজন পিস্তল দিয়েছিলো সুপ্রিয়কে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে। মঙ্গলবার ধৃতদেরকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
ধৃত এই দুজন আর কি কি ঘটনা এখনো পর্যন্ত ঘটিয়েছে তা জানতে পুলিশি হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে নিউ টাউনশিপ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *