Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

আসানসোলে ১৪ কেজি রুপোর গয়না সহ গ্রেফতার এক তদন্তে আরপিএফ ও আয়কর দপ্তর

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পূর্ব রেলের আসানসোল ডিভিশনের বরাচক স্টেশনে মঙ্গলবার অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি রূপোর গয়না সহ এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করলো আরপিএফ। জানা গেছে, এদিন ঐ ব্যক্তি একটি ব্যাগ নিয়ে বরাচক স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় স্টেশনে টহলরত আরপিএফ কর্মীদের সন্দেহ হওয়ায় তাকে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে ব্যাগ থেকে ১৪ কেজি রূপোর গয়না উদ্ধার হয়। আরপিএফের তরফে ঐ গয়নাগুলির বৈধ কাগজপত্র চাওয়া হলে ঐ ব্যক্তি কোন সন্তোষজনক উত্তর দিতে পারেননি বা কোন কিছু দেখাতে পারেননি । জিজ্ঞাসাবাদেও তিনি বিভ্রান্তিকর তথ্য দেওয়ার চেষ্টা করেন বলে আরপিএফ সূত্রে জানা গেছে।এরপর তাকে আসানসোলের কুমারপুর এলাকায় বরাচক আরপিএফ পোস্টে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে আরপিএফ আয়কর দপ্তর খবর দিয়ে গোটা বিষয়টি জানায়।

খবর পেয়ে আয়কর দপ্তরের একটি দল সেখানে পৌঁছে উদ্ধার হওয়া গয়নাগুলির বিস্তারিত তদন্ত শুরু করেছে।বর্তমানে আরপিএফ ও আয়কর দপ্তর যৌথভাবে তদন্ত চালাচ্ছে। ঐ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এত বিপুল পরিমাণ রূপোর গয়না কোথা থেকে আনা হয়েছিলো ও কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। পাশাপাশি এর পিছনে অন্য কোনও বড় চক্র বা আন্তর্জাতিক যোগসূত্র রয়েছে কি না তাও তদন্তকারীরা খতিয়ে দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *