ASANSOL

একাধিক দাবিতে রাজ্যের স্কুল শিক্ষা মন্ত্রীকে ডেপুটেশন ডবলুবিটিপিএসটিএর

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ওয়েষ্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি ও সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশন বা ডবলুবিটিপিএসটিএর এক প্রতিনিধি দল বৃহস্পতিবার কলকাতার বিকাশ ভবনে রাজ্যের স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মনকে ১২ দফা দাবি সহ একটি ডেপুটেশন দেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সভাপতি অশোক রুদ্র।

অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের শিক্ষক ও শিক্ষিকাদের টেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় , শিক্ষক ও শিক্ষিকাদের বিভিন্ন পেশাগত বিষয় এবং স্কুল ও শিক্ষা সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মণের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। অশোক রুদ্র বলেন, মন্ত্রী আমাদের দাবি ও বিষয়গুলি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *