ASANSOL

অন্ডাল পুলিশের বড়সড় অভিযান একাধিক এলাকায় বেআইনি মদের হানা ঠেকে হানা

*বেঙ্গল মিরর, অন্ডাল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানার আইসি গোপাল পাত্রের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে কাজোড়া সহ বিভিন্ন এলাকায় হানা দিয়ে বেআইনিভাবে মদ বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়।পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এলাকায় অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার সন্ধ্যায় অন্ডাল থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একাধিক এলাকায় তল্লাশি শুরু করে।

অভিযান চলাকালীন বেশ কয়েকটি দোকান ও আস্তানায় তল্লাশি চালানো হয়। অবৈধ মদের ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সূত্রের দাবি, অভিযানে বেশ কয়েক জনকে গ্রেফতারও করা হয়েছে।পুলিশ জানিয়েছে, অবৈধ মদের কারবার রুখতে এবং এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অবৈধ ব্যবসার উপর কড়া নজরদারি চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।স্থানীয় বাসিন্দাদের একাংশ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ মদের ব্যবসা সম্পূর্ণভাবে বন্ধ করার দাবি তুলেছেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *