ভাতা, আয়ুষ্মান, জল, ১০০ দিনের কাজ সহ ৯ দফা দাবি রুপনারায়নপুর পঞ্চায়েতে ডেপুটেশন কৃষক সভার
*বেঙ্গল মিরর, রুপনারায়নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* সারা ভারত কৃষক সভা সালানপুর ব্লক কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার সালানপুরে রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত অফিসে ৯ দফা দাবির একটি ডেপুটেশন দেওয়া হয়। দাবি নিয়ে মহম্মদ মঈন, দাদুল হোসেন, শুক্লা রাউথ, মন্টু ধীবর এবং হারাধন মন্ডল পঞ্চায়েত প্রধানের সঙ্গে আলোচনায় বসেন এবং লিখিতভাবে ডেপুটেশনের কপি জমা দেন। প্রধানত যে বিষয়গুলি নিয়ে কৃষক সভা দাবি জানায় সেগুলি হল, অবিলম্বে ১০০ দিনের কাজ শুরু করতে হবে। বাড়ি বাড়ি জল দেওয়ার প্রকল্পে অবিলম্বে বাড়ি বাড়ি নল বাহিত জল দিতে হবে। বয়স্ক ভাতা বিধবা ভাতা সহ সমস্ত প্রকল্প অবিলম্বে চালু করতে হবে।














বিভিন্ন প্রকল্পে ফর্ম জমা দিতে গিয়ে মানুষ হয়রান হচ্ছেন। তা বন্ধ করতে হবে। যারা ফর্ম ফিলাপ করছেন তাদের অবিলম্বে যাচাই করে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা ব্যাংকের মাধ্যমে পাঠাতে হবে। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্পে সমস্ত মানুষকে যুক্ত করতে হবে। এদিন শুরুতে বিহার রোড মোড় থেকে পঞ্চায়েত অফিস পর্যন্ত মিছিল করা হয়। তারপর একটি জমায়েত হয়। কৃষক নেতা সুনীল মণ্ডল এদিনের এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন। গণেশ পন্ডিত, জগদীশ মালাকার , তাপসী চৌধুরী বিক্ষোভ সভাতে বক্তব্য রাখেন।


