Wednesday, October 7, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, October 7, 2026
Latest:
Bengal Mirror
KULTI-BARAKAR

সালানপুরের তৃণমূলের সহসভাপতি ভোলা সিংহ গ্রেফতার, হেলমেট পড়িয়ে আদালতে পেশ, ছোঁড়া হলো ডিম

বেআইনিভাবে পাথর খাদান চালানোর অভিযোগ

বেঙ্গল মিরর, সালানপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ বেআইনিভাবে পাথর খাদান চালানোর অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হলো তৃণমূল কংগ্রেসের নেতা ভোলা ওরফে বিজয় সিং। আসানসোলের বারাবনি বিধানসভার সালানপুর ব্লক তৃণমূলের সহ-সভাপতি ভোলা সিং বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পরই এলাকা ছাড়াছিলেন। বারাবনির প্রাক্তন বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের অন্যতম ঘনিষ্ঠ ছিলেন এই ভোলা সিং। তার দলীয় কার্যালয়ে গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর দিন বিকেলেই তাণ্ডব হয়েছিল। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা ও কর্মীরা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ইতিমধ্যেই। শেষ পর্যন্ত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভোলা সিংকে গ্রেফতার করল পুলিশ।


পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বারাবনি বিধানসভার পাঁচগাছিয়া এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে ধরে। রাতে তাকে কুলটি থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই শুক্রবার সকালে আসানসোল আদালতে পেশ করা হয়। কুলটি থানা থেকে আদালতের পথে নিয়ে যাওয়ার সময় তাকে হেলমেট পরানো হয়েছিল। কেউ তাকে লক্ষ্য করে কিছু ছুঁড়লেও, তাতে তৃণমূল কংগ্রেসের নেতা আহত না হন, তারজন্য পুলিশের তরফে এই আগাম সতর্কতা অবলম্বন করা হয়েছিলো বলে জানা গেছে।


কিন্তু শেষ রক্ষা হয়নি। আসানসোল আদালতে ঢোকানোর সময় বেশ কয়েকজন তাকে লক্ষ্য করে ডিম ছোঁড়ে। দেওয়া হয় চোর চোর স্লোগানও। স্বাভাবিক ভাবেই আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ কোনমতে পরিস্থিতি সামাল দিয়ে তাকে আদালতে ঢোকায়।
পুলিশের এক আধিকারিক বলেন, বেআইনিভাবে পাথর খাদান চালানো সংক্রান্ত একটি মামলার তাকে গ্রেফতার করা হয়েছে ।


প্রসঙ্গতঃ দিন কয়েক আগেই সালানপুরের এলাকা থেকে চার পাথর কারবারিকে গ্রেফতার করেছিল পুলিশ। ‌এছাড়াও পুলিশ বেশ কয়েকজন কারবারিকে খুঁজছিল । ‌ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে নানা তথ্য প্রমাণাদি পেয়েছে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ।
জানা গেছে, পাথর খাদানের মামলায় গ্রেফতার হওয়া ভোলা সিংকে আরো জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়া জন্য পুলিশের তরফে আসানসোল আদালতে আবেদন করা হয়েছে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *