Friday, September 11, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Friday, September 11, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

ন্যায্য বেতন-পিএফ-ইএসআই-এর দাবিতে বিক্ষোভ, ৬ ঘণ্টা স্তব্ধ রানীগঞ্জের জয় বালাজি ইন্ডাস্ট্রি

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ:* ন্যায্য বেতন, পিএফ, ইএসআই সহ শ্রমিকদের প্রাপ্য সুবিধার দাবিতে ঠিকা শ্রমিকদের বিক্ষোভের জেরে সোমবার প্রায় ছয় ঘণ্টা ধরে উৎপাদন বন্ধ থাকল রানীগঞ্জের মঙ্গলপুর শিল্পতালুকের জয় বালাজি ইন্ডাস্ট্রি নামক লৌহ-ইস্পাত কারখানায়।এদিন সকাল পাঁচটা থেকে কারখানার দুটি গেট আটকে বিক্ষোভ শুরু করেন অসংখ্য ঠিকা কর্মী। কোনও রাজনৈতিক দলের ব্যানার ছাড়াই একযোগে বিক্ষোভে সামিল হন তাঁরা। বিক্ষোভ চলাকালীন অন্য স্থায়ী শ্রমিক ও আধিকারিকদেরও কারখানা চত্বরে ঢুকতে বাধা দেওয়া হয়।বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, “আমাদের ন্যায্য বেতন দেওয়া হয় না। পরিচয়পত্র নেই। পিএফ, ইএসআই সহ অন্য কোনও সুবিধাও দেয় না কর্তৃপক্ষ।” অনেকের দাবি, নির্দিষ্ট সময়ে বেতন মেলে না। দু’মাস-তিন মাস পর বেতন দেওয়া হয়। বেলা প্রায় দশটা নাগাদ কারখানা কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠকে বসে।

প্রশাসনিক স্তরের সদস্যদের উপস্থিতিতে ঠিকা শ্রমিকদের একটি প্রতিনিধি দলের অভিযোগ শোনেন কর্তৃপক্ষ। বিক্ষোভে শামিল থাকা শ্রমিকদের দাবি, কর্তৃপক্ষ তাঁদের দাবিগুলিকে ‘ন্যায়সঙ্গত’ বলে মেনে নিয়েছে এবং তা পূরণের জন্য ১০ দিনের সময় চেয়ে নিয়েছে। আশ্বাস পাওয়ার পরই পরিস্থিতি স্বাভাবিক হয় ও কারখানায় কাজ শুরু হয়।কোনও রাজনৈতিক দলের ভরসা ছাড়াই ঠিকা শ্রমিকদের নিজেদের অধিকার আদায়ের এই লড়াই কত দ্রুত সফল হয়, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *