ASANSOLDURGAPUR

দুর্গাপুরে মসজিদের জমিতে তৃণমূলের কার্যালয় ফিরিয়ে দিলো বিজেপি

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* মসজিদের জমির উপরে তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। সেই দলীয় কার্যালয়ের জমি ঈদগাহ কমিটির হাতে ফিরিয়ে দিল বিজেপি। সোমবার এই ঘটনাটি ঘটেছে। গোটা বিষয়টি নিয়ে যাতে কোন রকমের গন্ডগোল না হয়, তারজন্য ঘটনাস্থলে ছিলো কাঁকসা থানার পুলিশ।রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর সরকারি জমির উপর থাকা তৃণমূলের দলীয় কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। দুর্গাপুরের কাঁকসার জাঠগড়িয়া এলাকায় ঈদগাহ কমিটির জমির উপর তৃণমূলের দলীয় কার্যালয় গড়ে উঠেছিল বলে অভিযোগ। একাধিকবার জমি খালি করতে বলা হলেও সেই জমি খালি হয়নি বলে বিজেপির অভিযোগ। সোমবার সকালে বিজেপির কর্মী সমর্থকরা সেই দলীয় কার্যালয়ের ভেতর থেকে তৃণমূল কংগ্রেসের যাবতীয় জিনিসপত্র বাইরে বার করে দেন। দলীয় কার্যালয়ের ভেতর থেকে বেশ কিছু লাঠি উদ্ধার হয়।

বিজেপির অভিযোগ, তৃণমূল ক্ষমতায় এলে এই লাঠি দিয়ে বিজেপি কর্মীদের মারার ছক পড়েছিল তৃণমূল। সেই লাঠি উদ্ধার হচ্ছে। বিজেপির মন্ডলের সাধারণ সম্পাদক পূর্ণ চন্দ্র গড়াই ও বুথ সভাপতি মহাদেব সোরেন এদিন দাবি করেন, কোন ধর্ম না দেখে আমরা ঈদগাহ কমিটির জমি ঈদগাহ কমিটির হাতে ফিরিয়ে দিলাম। এতদিন ধরে তৃণমূল দখল করে রেখেছিল। যখন আমরা দলীয় কার্যালয়ের দরজা খুলে ভেতরে বহু লাঠি মজুদ ছিল। আমরা পুলিশকে জানিয়েছি। পুলিশ পুরো বিষয় খতিয়ে দেখছে।মসজিদ কমিটির তরফে আব্দুল রশিদ বলেন, এখানে তৃণমূলের দলীয় কার্যালয় ছিল। এদিন আমাদের জমি আমাদের হাতে ফিরিয়ে দিল বিজেপি। আমরা খুবই খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *