Friday, September 11, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Friday, September 11, 2026
Latest:
Bengal Mirror
ASANSOLDURGAPUR

দুর্গাপুর ইস্পাত কারখানায় মর্মান্তিক দুর্ঘটনা ব্লাস্ট ফার্নেসে গরম লোহায় ঝলসে ঠিকা শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরনের দাবিতে বিক্ষোভ

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুর ইস্পাত কারখানা বা ডিএসপিতে কর্মরত এক ঠিকা শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে কারখানার ব্লাস্ট ফার্নেসে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। কর্মরত অবস্থায় ব্লাস্ট ফার্নেসে গলিত লোহার মধ্যে পড়ে গুরুতরভাবে দগ্ধ হন ঐ ঠিকা কর্মী। পরে তাঁর মৃত্যু হয়। মৃত ঠিকা কর্মীর নাম শেখ শহিদুল (২৬)। তিনি আরতি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এই ঘটনার পরে তার সহকর্মী অন্য ঠিকা কর্মীরা মৃত কর্মীর পরিবারের একজনকে চাকরি ও আর্থিক ক্ষতি পূরণ দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান।

কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী এই ঘটনার পরে কারখানার কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি মৃত কর্মী পরিবারকে আর্থিক ক্ষতি পূরণ ও একজনকে চাকরি দেওয়ার দেওয়ার দাবি জানান। তিনি বলেন, কেন বারবার ব্লাস্ট ফার্নেসে দূর্ঘটনা ঘটছে, তা কারখানা কতৃপক্ষের খতিয়ে দেখা উচিত। এর পাশাপাশি দূর্ঘটনা আর যাতে না ঘটে, তার জন্য পদক্ষেপ নিতে হবে। কারখানা সূত্রে জানা গেছে , শুক্রবার রাতে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ব্লাস্ট ফার্নেসে কাজ করছিলেন শেখ সহিদুল নামে এক ঠিকা কর্মী।

কাজের ফাঁকে তিনি জল খাওয়ার জন্য যান। তারপর জানা যায়, ব্লাস্ট ফার্নেসে গলিত লোহার মধ্যে একজনকে পাওয়া গেছে। দুর্ঘটনাবশতঃ গলিত লোহার মধ্যে পড়ে গিয়ে গুরুতরভাবে ঝলসে যান শেখ সহিদুল । সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

এইঘটনার জেরে কারখানার শ্রমিক মহলে শোকের ছায়া নেমে আসে। কি কারণে এই দুর্ঘটনা ঘটল, নিরাপত্তা ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে কারখানা কর্তৃপক্ষের তরফে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে কারখানা সূত্রে জানা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *