আসানসোল উৎসবে মাতোয়ারা, ইসকনের রথে কীর্তনের সুরে নাচলেন মন্ত্রী, সোনার ঝাড়ু হাতে বিধায়ক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* উৎসবের চেনা আনন্দের মধ্যে দিয়ে মহাধুমধামের সঙ্গে বৃহস্পতিবার দুপুর আসানসোলের এসবি গড়াই রোডের বুধা ময়দানে হওয়া এক অনুষ্ঠানে আসানসোল ইসকনের রথযাত্রার শুভ সূচনা হলো। নিজের হাতের হাত সূচনা করলেন রাজ্য পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কোলে পরম আদরে জড়িয়ে নিলেন নাড়ু-গোপালকে, আর ভক্তিভরে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে টানলেন রথের রশিও। একইসাথে এই রথযাত্রায় অংশ নেন আসানসোল উত্তরের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। তিনিও রথে আরতি করার পাশাপাশি সোনার ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করেন। রথের দড়িতে দেন। ছিলেন রানিগঞ্জের প্রাক্তন বিধায়ক তাপস বন্দোপাধ্যায়, আসানসোল পুরনিগমের প্রাক্তন চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, আসানসোল ইসকনের প্রভু দয়াচন্দ নিতাই দাস সহ অন্যান্যরা।














মন্ত্রী বলেন, গত ১৫ বছরে তৃণমূল কংগ্রেসের জমানায় বাংলায় তেমন করে রথযাত্রা পালিত হয়নি। কিন্তু রাজ্যের রাজনৈতিক পালাবদলের পরে সরকার রথযাত্রাকে আলাদা করে মর্যাদা দিয়েছে। সরকারের তরফে রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এদিন, আসানসোল এসবি গড়াই রোডের বেনীমাধব নগরের পুরনো ইসকন মন্দির থেকে আসানসোল ইসকনের রথযাত্রা শুরু হয়ে এস বি গরাই রোড, জিটি রোড, বার্নপুর রোড, কোর্ট মোড়, চিত্রা মোড় হয়ে সন্ধ্যের পরে পোলোগ্রাউন্ডে পৌঁছায়। এরইমধ্যে কীর্তনের সুরে ভক্তির জোয়ারে ভেসে অন্য ভক্তদের সঙ্গে দু’হাত তুলে নেচে উঠেন মন্ত্রী নিজেও। আগামী ২৪ জুলাই পর্যন্ত পোলো গ্রাউন্ডের এই রথযাত্রা উপলক্ষে বিশাল মেলার আয়োজন করেছে আসার ইসকন। উল্টো রথের দিন পোলো গ্রাউন্ড থেকে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথ ফিরে যাবে আসানসোলের ১৯ নং জাতীয় সড়কের শীতলায় আসানসোল ইসকন মন্দিরে।


