Wednesday, October 7, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, October 7, 2026
Latest:
Bengal Mirror
ASANSOLDURGAPUR

দুর্গাপুরে মৃত ব্যক্তির আবাসন দখলের অভিযোগ, মিষ্টি ও গোলাপ দিয়ে ৭ দিনের সময়সীমা

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* মৃত ব্যক্তির আবাসন জোর করে দখল করে রাখার অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়াল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার এমএএমসি টি-ওয়ান এলাকায়। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে আবাসনটি দখল করে রেখেছেন তৃণমূল ঘনিষ্ঠ হীরক রায় ওরফে গেন্ডা। বিজেপি ক্ষমতায় আসার পর ঐ আবাসনের সামনে মিষ্টি ও গোলাপ রেখে প্রতীকীভাবে বাড়ি খালি করার বার্তা দেন বিজেপি কর্মী ও সমর্থকরা। পাশাপাশি সাত দিনের মধ্যে আবাসন খালি না করার সময়সীমা দেওয়া হয়।

তা না হলে সাতদিন পরে ‘ডিম থেরাপি’র হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।পরিবারের সদস্যদের দাবি, তৃণমূল কংগ্রেসের আমলে বচন সিংয়ের মৃত্যুর পর তাঁর আবাসন দখল করে নেওয়া হয়। বহুবার আবাসন ফেরত চেয়ে আবেদন জানানো হলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। পুলিশ প্রশাসনের কাছেও একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি পরিবারের।এই প্রসঙ্গে বিজেপি নেতা স্বাধীন রায় বলেন, এই আবাসন দীর্ঘ দিন দখল করে রাখা হয়েছে।

এদিন আমরা গোলাপ ও মিষ্টি দিয়ে সাতদিনের মধ্যে আবাসন খালি করতে বলে এসেছি। যদি, তা না করা হয়, তবে ডিম থেরাপি হবে।এদিন খবর পেয়ে এলাকায় আসে নিউটাউন শিপ থানার পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়ার পরে পুলিশ জানায়, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে, অভিযুক্তদের তরফে অভিযোগ নিয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *