DURGAPUR

দুর্গাপুরে এনআইএ অভিযান, চাঞ্চল্য

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* সাতসকালেই জাতীয় তদন্তকারী সংস্থা  এনআইএ বা ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সির একটি দল পৌঁছে যায় দুর্গাপুরের নিউ স্টিল পার্ক এলাকায়। দুর্গাপুর ইস্পাত কারখানা সংলগ্ন ঐ এলাকায় গোলাম জামার ওরফে গুড্ডুর বাড়িতে শুরু হয়েছে তল্লাশি অভিযান। সূত্রের খবর, একজন মহিলা আধিকারিক সহ মোট ৬ সদস্যের একটি এনআইএ দল এই অভিযানে রয়েছে বলে জানা গেছে । অভিযানের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশও উপস্থিত রয়েছে। তবে কি কারণে অভিযান তা স্পষ্টভাবে জানা যায়নি।
এলাকার বাসিন্দা এক প্রতিবেশী সামিম আলম বলেন, গোলাম জামার স্ত্রী বলেছিলেন যে গুড্ডু মালয়েশিয়াতে ছয় মাস ছিল। টায়ারের দোকানে কাজ করত। খুব একটা ভালো কাজ হতো না। গোলাম জামা বিহারের বাসিন্দা। তবে তার একটা বাড়ি ছত্তিশগড়েও রয়েছে  বলে আমরা শুনেছি। এলাকার মানুষের সাথে সেভাবে তার যোগাযোগ ছিল না।


অন্যদিকে, সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী ছত্রিশগড়ের কোন একটি নাশকতামূলক ঘটনার সাথে গোলাম জামার নাম জড়িয়েছিল। এছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঠিকা কর্মী সরবরাহের নামে হিউম্যান ট্রাফিকিং এর সাথে গোলাম জামার ওতপ্রোত যোগ ছিল বলেও একটি সূত্র থেকে অভিযোগ তোলা হচ্ছে। এনআইএর প্রতিনিধি দল সোমবার  জিজ্ঞাসাবাদ চালাতে গোলাম জামার বাড়িতে আসে । যে বাড়িতে গোলাম জামা পরিবার নিয়ে রয়েছেন , নিউ স্টিল পার্কের সেই বাড়িতে চার বছর আগে তিনি ভাড়াতে আসে  বলে জানা গেছে ।

অন্ডালে তার কোন নিকট আত্মীয়ের টায়ার সারাইয়ের একটি দোকান রয়েছে বলেও জানা গেছে। কিন্তু কে এই গোলাম জামা?কেন তিনি মালয়েশিয়াতে গিয়েছিলেন? কি কাজের সাথে সে যুক্ত ছিল? সে সম্পর্কে স্পষ্ট করে কেউ কিছুই বলতে পারেনি। সালাউদ্দিন আনসারি নামেস্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা শুনেছিলাম যে এই গোলাম জামা ছত্রিশগড়ে একটি ট্রাভেল এজেন্সিতে ভুয়ো পাসপোর্ট তৈরি করেছিল। তার তদন্ত চলছিল বলে আমরা শুনতে পেয়েছি। ছয় মাস আগে মোবাইলের সিম চেঞ্জ করেছিল গোলাম জামা।  বেশ কিছুদিন সে এলাকা ছেড়ে পালিয়ে ছিল।  তাহলে কি ভুয়ো পাসপোর্ট তৈরি করে বিদেশে ঠিকা কর্মী পাঠানো এটাই ছিল গোলাম জামা এবং তাদের নেটওয়ার্কের কাজ? তা নিয়েই তদন্ত চালাচ্ছেন এনআইএ আধিকারিকরা বলে মনে করা হচ্ছে।
স্বাভাবিক ভাবেই
সাতসকালে কেন্দ্রীয় তদন্তকারী দলের এই অভিযান ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
তবে এনআইএয়ের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *