Wednesday, October 7, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, October 7, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

আসানসোলে এসএফআই সাধারণ সম্পাদক টুলু মণ্ডল ও সন্ত্রাসবাদী গ্রেফতারের ঘটনায় বিজেপি ও তৃণমূলকে নিশানা

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* সিপিএমের ছাত্র এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য রবিবার আসানসোলে এসে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বীরভূমের বাসিন্দা পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল ইস্যুতে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন।সৃজন ভট্টাচার্য আরো বলেন, তৃণমূল শাসনকালে যারা চোর ও ডাকাতদের নেতা ছিল, তারা বিজেপির শাসনকালে শাস্তি পাচ্ছে না। পাড়ায় পাড়ার কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু যে সাংসদদেরকে টাকা নিতে দেখা গেছিল বলে অভিযোগ, তারা এখন বিজেপির সঙ্গে চুক্তি করে তৃণমূলে আরামে আছেন।

বর্ধমানে স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের হাতে গ্রেফতার হওয়া সন্দেহভাজন সন্ত্রাসবাদী ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, সন্ত্রাসবাদী ধরা পড়েছে। এটা সরকার ও পুলিশ মন্ত্রীর দায়িত্ব। যদি সে যন্তর মন্তরে ষড়যন্ত্র চালানোর পরিকল্পনা করে থাকে, তবে তার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত এবং ব্যবস্থা নেওয়া উচিত।

তবে, ভবিষ্যতে এর ভিত্তিতে কোনো বিক্ষোভ বা প্রতিবাদ করতে দেওয়া হবে না। জনগণ এটা মেনে নেবে না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজ্য ও গোটা দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করা সরকারের দায়িত্ব। কিন্তু গণতান্ত্রিক অধিকারের উপর কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা নেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *