ASANSOLRANIGANJ-JAMURIA

রানিগঞ্জে বিধায়কের কার্যালয়ের উদ্বোধনে পুরুলিয়ার সাংসদ

*বেঙ্গল মিরর, রানিগঞ্জ, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকায় রবিবার বিধায়কের কার্যালয়ের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি ফিতে কেটে বিধায়কের কার্যালয়ের উদ্বোধন করেন।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার, সভাপতি দেবতনু ভট্টাচার্য, রানিগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ, বারাবনির বিধায়ক অরিজিৎ রায় এবং রানিগঞ্জ মণ্ডল-১-এর সভাপতি শামশের সিং সহ বিজেপির অন্যান্য নেতা ও কর্মীরা।

উদ্বোধনের পর বিধায়ক পার্থ ঘোষ বলেন, এই নতুন কার্যালয়ের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ আরও সহজে তাঁদের সমস্যার কথা জানাতে এবং প্রয়োজনীয় পরিষেবা পেতে পারবেন। মানুষের স্বার্থে কাজ করার ক্ষেত্রে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।তিনি আরো বলেন, পাঞ্জাবি মোড়ে জাতীয় সড়কের ধারে কার্যালয়টি হওয়ায় সাধারণ মানুষের যাতায়াত অত্যন্ত সুবিধাজনক হবে। ফলে বিভিন্ন প্রয়োজন নিয়ে আসা মানুষের কোনও অসুবিধা হবে না। তিনি আশা প্রকাশ করেন, এই কার্যালয় থেকেই এলাকার উন্নয়নমূলক কাজ এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীলভাবে পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *