আসানসোলে আবিষ্কার মহিলা ও শিশু হাসপাতাল উদ্যোগ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন
*বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় :* আসানসোলের বেসরকারি আবিষ্কার মহিলা ও শিশু ( ওম্যান ও চিলড্রেন) হাসপাতালের উদ্যোগে সোমবার আসানসোল সংলগ্ন বিখ্যাত চন্দ্রচূড় মন্দির প্রাঙ্গণে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। আবিষ্কার মহিলা ও শিশু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই শিবিরে শ্রাবণ মাসে মহাদেবের আরাধনা ও পুজো করতে আসা ভক্তদের ও এলাকার মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন। ব্লাড সুগার, রক্তচাপ এবং হিমোগ্লোবিন পরীক্ষা করা হয়। প্রায় ২০০ জনের স্ক্রিনিং বা পরীক্ষা করা হয়।এদিন ওই স্বাস্থ্য শিবির উপস্থিত ছিলেন হাসপাতালে ডিরেক্টর ডাঃ নিতু সিং সহ ডাঃ স্বাতী বিশ্বাস ও ডাঃ পিংকি কুমারী।














হাসপাতালের ডিরেক্টর ডাঃ নীতু সিং জানান যে, আবিষ্কর মহিলা ও শিশু হাসপাতালের তরফে এদিন এই এলাকায় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তচাপ, সুগার এবং হিমোগ্লোবিন পরীক্ষা করা হয়েছে। তিনি আরো বলেন যে, এই ধরনের শিবির আয়োজনের একমাত্র উদ্দেশ্য হল যারা তাদের ব্যস্ততার কারণে তাদের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে পারেন না তাদের কাছে পৌঁছানো।

এখানে আয়োজন করা হয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুবিধা নিতে উৎসাহিত করার জন্য।তিনি বলেন, আমরা চাই মানুষ তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হোন। এখানে যে কেউ পরীক্ষার জন্য প্রেসক্রিপশন পাবে তাকে আবিষ্কার হাসপাতালে চিকিৎসার উপর ছাড় দেওয়া হবে।
ডায়াবেটিস সচেতনতার বিষয়টি সম্পর্কে তিনি বলেন, আবিষ্কার মহিলা ও শিশু হাসপাতাল এই দিকে ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে মানুষ ডায়াবেটিস সম্পর্কে গুরুতর হয়। এই রোগ প্রতিরোধের জন্য তাদেরকে দৈনন্দিন রুটিন এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। এই বিষয়েও মানুষকে পরামর্শ দেওয়া হচ্ছে।

