Bengal Mirror

Think Positive

Bengal Mirror
ASANSOL

সর্বস্তরে সচেতনতার বার্তা, আসানসোলে র‌্যালি ও পথনাটিকার মাধ্যমে শুরু ‘পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পথ নিরাপত্তা সম্পর্কে সমাজের সর্বস্তরে বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দপ্তরের উদ্যোগে সোমবার আসানসোলে পালিত হল ‘পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’। এদিন আসানসোলের বিএনআর মোড় থেকে স্থানীয় স্কুলের পড়ুয়াদের নিয়ে একটি সচেতনতামূলক র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে অংশ নেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, আসানসোল দুর্গাপুরে পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার সহ পুলিশের অন্য আধিকারিকরা।র‌্যালি শেষে আসানসোলের জিটি রোডের বিএনআর সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানে পথ নিরাপত্তা নিয়ে একটি পথনাটিকা পরিবেশিত হয়। নাটিকার মাধ্যমে ট্রাফিক নিয়ম মেনে চলা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, অতিরিক্ত গতি এড়ানো এবং সড়ক নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার বার্তা দেওয়া হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পোন্নাবলাম, আসানসোলের দুর্গাপুর পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার, আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সহ পুলিশ ও প্রশাসনের একাধিক আধিকারিক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পথ দুর্ঘটনা আটকানো শুধু পুলিশ প্রশাসনের কাজ নয়। প্রত্যেক নাগরিকের সচেতন অংশগ্রহণই নিরাপদ পথচলার অন্যতম চাবিকাঠি। তা পথ নিরাপত্তার নিয়মকানুন সবাইকে মানতে হবে। তারা আরো বলেন, যে কারণে সচেতনতার বার্তা দিতেই ৩ থেকে ৯ আগস্ট পর্যন্ত চলা ‘পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’ উপলক্ষে জেলা জুড়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *